ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইতিহাসের পাতায় তিন নারী রেফারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গতরাতে আল খোর স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে গ্রুপ-ই’র শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলো জার্মানি ও কোস্টা রিকা। ম্যাচে মাঠের রেফারির মূল দায়িত্বে ছিলেন তিন নারী। তারা হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্রাপ্পার্ট, ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকোর কারেন ডিয়াজ। এই ম্যাচ পরিচালনা করতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তারা।

এ ম্যাচে মূল রেফারি হিসেবে ছিলেন ৩৮ বছর বয়সী ফ্রাপার্ট। তার সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাক ও ডিয়াজ। তিন নারীর ঐতিহাসিক ম্যাচে জার্মানি ৪-২ হারায় কোস্টা রিকাকে।

প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের বৈশ্বিক আসরে দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় নাম লি খিয়েছেন ফ্রাপ্পার্ট।

পুরুষ বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফ্রাপ্পার্ট।

এবারের বিশ্বকাপে ৩৬ জনের প্যানেলে মোট পাঁচজন নারী রেফারি রাখা হয়েছে। ফ্রাপ্পার্ট-ব্যাক ও ডিয়াজের সাথে অন্য নারী রেফারিরা হলেন আফ্রিকান দেশ রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইতিহাসের পাতায় তিন নারী রেফারি

আপডেট সময় ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২