ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

দিগপাইতে মল্লিক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনের সময়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় মল্লিক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বিকেলে ঘোড়ামারা উকিল বাজার বণিক সমিতির আয়োজনে ঐতিহ্যবাহী মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মেঘা ফুটবল একাদশ বনাম রশিদপুর রামদেববাড়ী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নুর জাহাঙ্গীর আলম মুক্তার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

ফুটবল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেহেরুন্নিছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বর্ণালী হোসেন, মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার সভাপতি একেএম মাহবুবুর রহমান মহব্বত, সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার প্রমুখ। মল্লিক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মেঘা ফুটবল একাদশ রশিদপুর রামদেববাড়ী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রশিদ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাইদুজ্জামান হিটলার, রেজাউল করিম আনিস, আসাদুজ্জামান, তারা মিয়া, বারেকুল, আমিনুর, সুজন মিয়া এবং এডভোকেট খলিলুর রহমান যুব উন্নয়ন সংঘ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

দিগপাইতে মল্লিক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২