ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে ৪৫০টি ইয়াবাসহ এক নারী আটক

ইয়াবাসহ আটক নাছিমা আক্তার। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০টি ইয়াবা বড়িসহ নাছিমা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

১৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া ভাটি পাড়ায় অবস্থিত নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। নাছিমা আক্তার ভাটি পাড়া গ্রামের আলামিন খানের স্ত্রী।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ভাটি পাড়া এলাকার আলামিন খানের বাড়িতে হানা দেয়। এসময় তারা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০টি ইয়াবা বড়ি জব্দ করেন। পরে আভিযানিক দল আলামিন খানের স্ত্রী মাদক বিক্রেতা নাছিমা আক্তারকে আটক করেন।

এঘটনায় উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বকশীগঞ্জ থানায় ১৪ নভেম্বর বাদী হয়ে আলামিন খান ও তার স্ত্রী নাছিমা আক্তারকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে ৪৫০টি ইয়াবাসহ এক নারী আটক

আপডেট সময় ০৮:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২