ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে যানজট নিরসনে মাঠে নামলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা

বকশীগঞ্জে যানজট নিরসনে মাঠে কাজ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে পৌর শহরের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

১৪ নভেম্বর দুপুর ১টায় পৌর শহরের ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে ত্রিশ মিনিট ব্যাপী অবস্থান নিয়ে যানজট নিরসন করেন তারা।

জানা গেছে, উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড , মধ্যবাজার, মালিবাগ মোড়, উপজেলা মোড়, পুরাতন গরুহাটি, পানহাটি মোড়, দক্ষিণ বাজার এলাকায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবৈধ অটোরিকশা, অটোভ্যান, যত্রতত্র গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে শহরে যানজট লেগে থাকে। একারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এনিয়ে গত অক্টোবর মাসে ও চলতি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌর শহরের যানজট নিয়ে ফের আলোচনা করা হয়।

দীর্ঘ আলোচনা শেষে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। তাৎক্ষণিক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বণিক সমিতির সহসভাপতি আবদুস সাত্তারসহ কমিটির সদস্যরা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থান পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে সিএনজি, অটোরিকশা, অটোভ্যান ও অবৈধ যান চলাচল বন্ধ ও পার্কিং সরিয়ে দেন। প্রায় ত্রিশ মিনিট পর ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। রাস্তার দু’পাশে সিএনজি গুলোকে দূরে সরিয়ে দেওয়া হয়। কোন রকম যানজট সৃষ্টি না করতে চালকদের সতর্ক বার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের যানজট নিরসনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে যানজট নিরসনে মাঠে নামলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২