ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

মেলান্দহে পৃথকস্থানে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৯ অক্টোবর বিকেলে উপজেলার মাহমুদপুর ও নাংলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২৯ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত লাঞ্জু মিয়া (২৫) নামে এক অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত লাঞ্জু মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের মুকুল মিয়ার ছেলে। তার ২ বছর ও ১ বছরের দুই কন্যা সন্তান রয়েছে।

অপর দিকে, একইদিন বিকেল চারটার দিকে বিদ্যুতের তারের উপর কাপড় শুকাতে গিয়ে লিচু মিয়া (৪০) নামে আরও একজন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিচু মিয়া উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ি প্রামাণিক পাড়ার সাহেব আলী প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

মেলান্দহে পৃথকস্থানে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত

আপডেট সময় ০৯:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২