ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুল, সাধারণ সম্পাদক ইলিয়াস

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম সাখি সভাপতি ও ইলিয়াস সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৫ অক্টোবর উপজেলা মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মজিবুর রহমান স্বপন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি। এছাড়াও সম্মেলন সফল করতে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরাসহ কেন্দ্রীয়, জামালপুর জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে একাধিক প্রার্থী হওয়ায় জেলা কমিটি অধিবেশন সমাপ্ত করেন।

পরে জেলা কমিটির নেতৃবৃন্দের স্বাক্ষরিত মাইনুল ইসলাম সাখিকে সভাপতি ও ইলিয়াস সরকারকে সাধারণ সম্পাদক; আরিফ হোসেন বাবু ও কামরুজ্জামান লাভলুকে সহ-সভাপতি; মোবারক হোসেনকে যুগ্ম-সম্পাদক, লাবিব বিন আনানকে সাংগঠনিক সম্পাদক ও এ কে এম রকিবুজ্জামান লাভলুকে জেলার সহ-সভাপতি ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুল, সাধারণ সম্পাদক ইলিয়াস

আপডেট সময় ০৯:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২