ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন মেলোনি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি। একই সাথে বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো। খবর এএফপি’র।

৪৫ বছর বয়সী জর্জিয়া ২২ অক্টোবর ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন।

এর আগে ২১ অক্টোবর সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন ডাপন্থী ‘ফোরজা ইতালিয়া’ জোট।

চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন মেলোনি

আপডেট সময় ০২:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২