ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁতার প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সকালে জেলা ক্রীড়া কার্যালয় স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার। জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা সরকারিভাবে জেলা ক্রীড়া কার্যালয়ের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ ও সাঁতার প্রতিযোগিতার ফলে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকির হার কমানোর পাশাপাশি সুস্থ সবল দেহ মন নিয়ে সাঁতার শেখার বিষয় আলোকপাত করে।

পরে সাঁতার প্রতিযোগিতার চারটি ইভেন্টে জয়ী বালক ও বালিকাদের পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২