ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কাঁচ-ক্রোকারিজ ও সাধারণ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুরে কাঁচ-ক্রোকারিজ ও সাধারণ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের ঢাকাইপট্টি সকাল বাজার কাঁচ-ক্রোকারিজ ও সাধারণ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাতে শ্যামল বাংলা হোটেলে সমিতিটির আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম কালা, ঢাকাইপট্টি সকাল বাজার কাঁচ-ক্রোকারিজ ও সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ২০০০ সালে ছোট্ট পরিসরে এ সংগঠনের যাত্রা শুরু হয়। আজ ২২ বছর যাবত এ সংগঠন জামালপুরে সুনামের সাথে কাজ করে আসছে। ২২ বছরের সুনাম ধরে রাখতে সংগঠনের সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানান।

প্রথম অধিবেশনে সমিতির সাধারণ মো. জামাল হোসেন সংগঠনের আয়-ব্যয় পড়ে শুনান এবং সকল সদস্য মুক্ত আলোচনায় অংশ নেন।

প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু করা হয়। দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে রফিকুল ইসলামকে সভাপতি ও মো. জামাল হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে এ সংগঠনে নাম পরিবর্তন করে দোকান মালিক সমিতি জামালপুর ঘোষণা করা হয়।

আলোচনা সভা শেষে সমিতির সভাপতিসহ যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং সংগঠনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কাঁচ-ক্রোকারিজ ও সাধারণ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২