ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।

সামরিক সূত্র ২৬ সেপ্টেম্বর এ কথা জানিয়েছে।খবর এএফপি’র।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের শেষ দিকে ফ্লাইং মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় কর্মকর্তা শাহাদৎ বরণ করেন। এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তারা পাইলট ছিলেন।’

বিধ্বস্তের কারণ বা হেলিকপ্টারটির ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগস্ট মাসের গোড়ার দিকে পাকিস্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর কমান্ডারসহ ছয়জন নিহত হয়। বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম চলাকালে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রচণ্ড মৌসুমি বর্ষণে এ বছর পাকিস্তানে, বিশেষ করে সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়।

এ দুর্যোগে দেশটিতে ১,৬০০’র বেশি মানুষ প্রাণ হারান। এতে কেবলমাত্র বেলুচিস্তানে ৩২৩ জনের মৃত্যু ঘটে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

আপডেট সময় ০৯:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২