ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারি!

জেনারেল সার্জারি এবং গাইনি ও প্রসূতি অপারেশন থিয়েটার। সেখানেই দুই ডাক্তার কর্তব্যরত অবস্থায় ঝগড়ায় লিপ্ত হন। ছবি:বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত দুই ডাক্তারের মারামারি ও একে অপরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এতে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে অপারেশনের জন্য অপেক্ষমাণ বেশ কয়েকজন নারী রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। ২৫ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় জেনারেল সার্জারি এবং গাইনি ও প্রসূতি অপারেশন থিয়েটারে এই অপ্রীতিকার ঘটনা ঘটে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটারে রিপা আক্তার নামের একজন রোগীর টিউমারের অপারেশন কার্যক্রমের প্রস্তুতি চলছিল। অন্যান্য ডাক্তারদের সাথে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাইজুল ইসলাম ও জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামসুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে ডা. তাইজুল ইসলাম ও ডা. শামসুর রহমানের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডা. তাইজুল ইসলাম ক্ষীপ্ত হয়ে ডা. শামছুর রহমানের গালে চড় মারেন। এ নিয়ে দু’জনের মধ্যে কিলঘুষি ও হাতাহাতি শুরু হলে সেখানে থাকা অন্যান্য ডাক্তাররা তাদের দু’জনের ঝগড়া থামান।

দুই ডাক্তারের এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতালের সব বিভাগ থেকে কর্তব্যরত ডাক্তার, নার্স ও কর্মচারী ও রোগীর সাথে আসা লোকজন দু’তলায় অপারেশন থিয়েটারের সামনে গিয়ে ভিড় জমান। একই সাথে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষমাণ রিপা আক্তার নামের ওই রোগীসহ আরো কয়েকজন নারী রোগীকে দ্রুত ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল অফিসার অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারির ঘটনা শুনে সেখানে ছুটে যান জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান। পরে অপারেশন থিয়েটারে বিবাদে জড়ানো ওই দুই ডাক্তার, হাসপাতালের আরএমও এবং অন্যান্য ডাক্তারদের সাথে নিয়ে জরুরি বৈঠকে বসে ঘটনার মীমাংসা করেন সহকারী পরিচালক।

২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বাংলারচিঠিডটকমকে বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত দু’জন ডাক্তারের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তাৎক্ষণিক ওই দুই ডাক্তার ও অন্যান্য ডাক্তারদের নিয়ে বৈঠক করে বিষয়টি আপাতত মীমাংসা করা হয়েছে। এই অপ্রীতিকর ঘটনার কারণে অপারেশন থিয়েটারের কার্যক্রম প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে। বৈঠক শেষে অপারেশন থিয়েটারে জটিল রোগীদের অপারেশনের কার্যক্রমও শুরু করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারি!

আপডেট সময় ১০:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২