ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার ৮ শিক্ষার্থী

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

২২ সেপ্টেম্বর উপজেলার হাতিভাংগা এ বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন, দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১ জনসহ ৮ পরীক্ষার্থীকে নকল করার সময় তাদের বহিষ্কার করা হয়।

ইউএনও কামরুন্নাহার শেফা জানান, পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। নকল করতে দেখে আমি খুব হতাশ, তিনি অভিভাবকদের আরও সচেতন হতে পরামর্শ দেন ।

তিনি জানান, যারা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে তারা যদি এভাবে নকল করে পাশ করে তারা জাতীকে কী উপহার দিবে? তিনি বলেন, নকলবিরোধী অভিযান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করে যাবে। নকল প্রতিরোধে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার ৮ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২