ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার বিসিবির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথমবারের মত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করায় জাতীয় নারী ফুটবল দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, এমপি।

তিনি বলেন, ‘নারী ফুটবল দলের দুর্দান্ত পারফরমেন্স এবং ঐতিহাসিক অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে।’

নাজমুল আরও বলেন, ‘তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা ও সমর্থনের নিদর্শনা হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

আরও যোগ করে তিনি বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই, সাফের এই জয় দেশের সব ক্রীড়াবিদ ও ক্রীড়া দলগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার বিসিবির

আপডেট সময় ০৭:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২