ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর

কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কেন্দুয়া ইউনিয়ন বিএনপি।

৯ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার শেখ রাসেল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন মিলনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মশিউর রহমান, আইনজীবী ফজলুল হক জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম প্রমুখ। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দুয়া বাজার হয়ে কেন্দুয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কেন্দুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২