ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, আটক ১

বকশীগঞ্জে এভাবেই গাছের সঙ্গে বেধে রাখা হয় মাহমুদা বেগমকে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় শিলা পারভীন (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

জানা যায়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলাম তার সাবেক স্ত্রী মাহমুদা বেগমকে (২৫) তার বাড়িতে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন এমনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা পুলিশের নজরে আসে।

পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা মাহমুদা বেগমকে উদ্ধার করেন। একই সঙ্গে গাছে বেঁধে রাখার ঘটনার জড়িত থাকার অভিযোগে আসাদুল ইসলামমের বড় ভাই আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীনকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ১৩ বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মাহাজন মিয়ার মেয়ে মাহমুদা বেগমের সঙ্গে জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলামের বিয়ে। কয়েক বছর পর আসাদুল ইসলাম জীবিকার তাগিদে ব্রুনাই দেশে চলে যান।

আসাদুল ইসলাম প্রবাসের থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী মাহমুদা বেগমের সাথে মনোমালিন্য হয়। তাদের ঘরে ৩ বছর বয়সি একটি পুত্র সন্তানও রয়েছে। গত দুই মাস আগে ব্রুনাই থেকে আসাদুল ইসলাম দেশে ফিরলে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে।

একারণে মাহমুদা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। এর মধ্যে গত ২৩ আগস্ট আসাদুল ইসলাম তার স্ত্রীকে তালাক দেন। এখবর পেয়ে ৫ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে আসাদুলের বাড়িতে চলে আসে মাহমুদা বেগম।

এক পর্যায়ে আসাদুলের ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজনের সহযোগিতায় আসাদুল ইসলাম বাড়ির আঙিনায় একটি গাছে বেঁধে রাখেন মাহমুদা বেগমকে। পরে এসংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত আসাদুল ইসলামের বড় ভাই ও বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ জানান, তাকে (মাহমুদা বেগম) তালাক দেওয়ার পরও আমার ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করায় তাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। নির্যাতনের বিষয়টি সঠিক নয়।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আবু শরীফ জানান, গাছে বেঁধে রাখার বিষয়ে শিলা পারভীন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, আটক ১

আপডেট সময় ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২