ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

স্কুল হ্যান্ডবলের ফাইনাল ৩০ আগস্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল ৩০ আগস্ট পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে সেন্ট গ্রেগরী হাই স্কুলের বিপক্ষে। এর আগে সকাল সাড়ে দশটায় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে সানিডেল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

দুপুর দেড়টায় বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজের মোকাবেলা করবে সানিডেল স্কুল। আর দুপুর ১২টায় শহীদ বীরউত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ও কদমতলা পুর্ব বাসাবো স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে স্থান নির্ধারনী ম্যাচ।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

এদিকে আজ অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-২৫ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে এবং ২য় সেমিফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল ২৬-২৩ গোলে সানিডেল স্কুলকে পরাজিত করেছে।

বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ২১-০২ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সানিডেল স্কুল ১৬-১২ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

এবারের টুর্নামেন্টে ঢাকা মহানগরীর সর্বমোট ৪০টি দল অংশ গ্রহন করেছে। যার মধ্যে ছিল বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুল হ্যান্ডবলের ফাইনাল ৩০ আগস্ট

আপডেট সময় ১০:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২