ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সহ-অধিনায়ক হলেন আফিফ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন।

অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে কাজ করবেন আফিফ। এক বিবৃতিতে গতরাতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আফিফ। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশের মিডল-অর্ডারে অন্যতম ভরসার নাম ২২ বছর বয়সী আফিফ। টি-টোয়েন্টিতে ১৯ দশমিক ৩৮ গড়ে ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৮ দশমিক ১০।

আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ।

গতকাল থেকে শুরু হয় এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সহ-অধিনায়ক হলেন আফিফ

আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২