ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণে অংশ নেয়। ছবি: বাংলারচিঠিডটকম

সফলভাবে কারাতে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত তিনমাস মেয়াদী সোতোকান কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।

শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, শিক্ষক আবু তারেক, অভিভাবক লায়লা আর্জুমান, প্রশিক্ষক সানোয়ার হোসেন, প্রশিক্ষণার্থী তরী রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর কমিটি, জেলা প্রশাসন, আইইডি এবং জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় সপ্তাহে ৪ দিন করে এ সোতোকান কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। এতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।

এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান ব্ল্যাক বেল্ট ড্যান-ওয়ান ছানোয়ার হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট সময় ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২