ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে : আতিক মোর্শেদ

মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মির্জা জিল্লুর রহমান শিপন, মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : তানভীর আহমেদ হীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ কারাতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেছেন, কারাতেকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। অনেক কষ্ট করেছি। এখন আর কষ্ট মনে হয় না। কারাতেকে আমি হৃদয়ে ধারণ করি। যতটুক পারি তোমাদের দেওয়ার চেষ্টা করি। কষ্ট করে ধরে রাখো। কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্শাল আর্ট ফাউন্ডেশনের আয়োজনে তিনদিনের শতকান কারাতে প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিন ছিল ১০ আগস্ট। এদিন বিকেলে কারাতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সনদ দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় নিজের অভিজ্ঞতা ও কারাতে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ।

আতিক মোর্শেদ আরো বলেন, তোমরা যখন বড় হবা আরো বেশি কষ্ট করতে হবে। কষ্টের মাঝে অনেক মজা আছে। কষ্ট করে করে যত দক্ষ হবে ততই এগিয়ে যাবে তোমরা। মনে রাখবে সৃষ্টিকর্তা সারা দুনিয়া মানুষের জন্যই সৃষ্টি করেছেন। তোমরা এখন ছোট। তোমাদের মাঝেই অনেক অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তোমাদের যত সম্ভাবনা আছে কাজে লাগাও। নিয়মিত চর্চা করে যাও। আমি পথ দেখাবো। তোমরা আবিষ্কার করবে। তোমাকে ঘুরতে হবে না। একদিন পৃথিবীই তোমার পেছনে ঘুরবে।

মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সমাপণী পর্বে সভাপতিত্ব করেন আইনজীবী ও সাংবাদিক ইউছুফ আলী। এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, আইনজীবী নুরুল করিম ছোটন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরন নবী ভুইয়া, নতুন কুড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল, মার্শাল আর্ট ফাউন্ডেশনের জামালপুর জেলা পরিচালক ও যমুনা টিভি চ্যানেলের সাংবাদিক শোয়েব হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। মির্জা আজম হ্যান্ডবল অডিটোরিয়ামে ৮ আগস্ট থেকে ১০ আগস্ট এই তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ ও জামালপুর জেলা পরিচালক সাংবাদিক শোয়েব হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে : আতিক মোর্শেদ

আপডেট সময় ১০:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২