ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় আটক ২

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ এক শিশু শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর (৩২) ও রশিদুল ইসলাম দুদুকে (৪০) আটক করেছে পুলিশ।

ঘটনাৎটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কবিরপুর গ্রামে।

জানা গেছে, ওই শিক্ষার্থী একই উপজেলার চেংটিমারী গ্রামের নানাবাড়িতে বেড়াতে গেলে দুই ধর্ষক তাকে ঘরে আটকে রেখে দুই দিন ধরে ধর্ষণ করে।

বুধবার রাতে নানাবাড়ি থেকে শিশুটিকে মজিবরের ছেলে আলমগীর (৩২) এবং শামছুল হকের ছেলে রশিদুল ইসলাম দুদু (৪০) অপহরণ করে কবিরপুর গ্রামে নদীর ধারে নির্জন স্থানের একটি ঘরে আটকে রাখে। দা দিয়ে মাথা কেটে ফেলার ভয় দেখিয়ে দুই দিন ধরে আলমগীর ও দুদু তাকে কয়েকবার ধর্ষণ করে। নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা ঘরে শিশুটির কান্নার শব্দ পেয়ে লোকজনকে জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটি জানায়, দুইজন বলে- ‘চিৎকার দিলে কল্লা ক্যাইডা ফালামু, তোরে কেউ বাঁচাইতে পারবে না।’ তাদের পা জড়িয়ে ধরে কাকুতি-মিনতি করলেও কেউ শোনেনি। কান্নাজড়িত কণ্ঠে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে, গলায় ধারালো দা ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে তারা।

শিশুটির মা জানান, দুদিন ধরে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাকে পাইনি। খবর পেয়ে নদীর পারের একটি ঘর থেকে তাকে উদ্ধার করেছি। সে খুবই অসুস্থ। কিন্তু আমরা খুব গরিব। তার চিকিৎসা করাব কীভাবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় আটক ২

আপডেট সময় ০৮:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২