ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সরিষাবাড়ীতে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থী বলাৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক জয়নাল আবেদীন।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৩২) নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ জুলাই দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

জয়নাল আবেদীন ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাড়ী নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও জামালপুর সদর উপজেলার চরশি খলিফা পাড়া গ্রামের মৃত অমেজ আলী’র ছেলে।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাড়ী নূরানী ও হাফিজিয়া মাদরাসায় ১৮ জুন দিবাগত রাতে তৃতীয় শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক জয়নাল আবেদীন। বিষয়টি এলাকায় জানাজানি হলে শিক্ষক জয়নাল আবেদীনকে আটক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে থানায় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর দাদা মুনছের আলী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ ১৯ জুলাই দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ৩য় শ্রেণির শিক্ষার্থী বলাৎকারের চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ১৯ জুলাই দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২