ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

তিন মাস আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তিন মাসেরও বেশি সময় বাকী থাকলেও ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ বা বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে দেখা যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। তাই এই ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমিদের চাহিদা অনেক বেশি। ফলে তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।

গ্লোবাল স্পোর্টস ট্রাভেল সংস্থার অ্যাশ চাওলা জানান, ৪০ শতাংশ টিকিট কিনেছে ভারতীয়রা, ২৭ শতাংশ উত্তর আমেরিকা, ১৮ শতাংশ অস্ট্রেলিয়া, ১৫ শতাংশ যুক্তরাজ্য এবং বাকী টিকেট কিনে বিশ্বের বাকী দেশগুলো।

তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু মেলবোর্নের হোটেলগুলোর সব রুম ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মেলবোর্নে প্রায় ৪৫-৫০ হাজার ভক্ত আসবে বলে আশা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল টিকিট এবং মাত্র কয়েকটি ভিআইপি টিকি বাকী ছিলো।’

গেল বছর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

তিন মাস আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

আপডেট সময় ০৮:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২