ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বিসিকে এক রাইসমিল মালিককে জরিমানা

বিসিক শিল্পনগরীর মেসার্স হৃদি অটো রাইসমিলের মালিককে জরিমানা করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর বিসিক শিল্পনগরীতে একটি রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম। এ সময় বিসিক শিল্পনগরীর মেসার্স হৃদি অটো রাইসমিলের কৃষিপণ্য বিপণনের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এমাদুল হোসেন। ৮ জুন দুপুরে বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, চালের বাজার স্থিতিশিল রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এমাদুল হোসেন ৮ জুন দুপুরে বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি অটো রাইসমিলে অভিযান চালান। অভিযানের সময় ওই রাইসমিলটিতে কৃষিপণ্য বিপণনের লাইসেন্স না থাকার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। আইন ভঙ্গ করে রাইসমিলে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে রাইস মিলটির মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই রাইসমিল মালিককে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এমাদুল হোসেন জানান, শহরের বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি রাইসমিলে কৃষি পণ্য বিপণনের কোন লাইলেন্স না থাকায় ২০১৮ সালের কৃষি পণ্য বিপণন আইনে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিসিকে এক রাইসমিল মালিককে জরিমানা

আপডেট সময় ১২:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২