ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের তিন নারীর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। ৯ জুন দুপুর সাড়ে ১২ দিকে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এক সাথে তিন জাঁয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, ৯ জুন দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দেওভোগ আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাড়িতে তিন জাঁ বৃষ্টির পানি ব্যবহার করে কাজ করছিলেন। এসময় ঝড়ে একটি বিদ্যুতের তার ছিঁড়ে তাদের বাড়ির গেইটে পড়লেও তারা তা খেয়াল করেননি। বাড়িতে প্রবেশের গলিতে থাকা কলাপসিবল গেইট পরিষ্কার করতে গিয়ে বড় জাঁ বিমলী রানী ঘোষ (৫৬) বিদ্যুতায়িত হয়ে গেইটের সাথে আটকে যান। পাশে দুই জাঁ বাসন্তি রাণী ঘোষ (৩৫) এবং মনি রাণী ঘোষ (৩২) ঘরের থালা বাসন পরিষ্কার করছিলেন। তারা এগিয়ে এসে বিমলী রানী ঘোষকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশেপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মিতু দাস জানান, বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি থেকে বাসা বাড়িতে নেওয়া লাইন লিকেজ হয়ে বা তাঁর ছিড়ে কলাপসিবল গেইটের ওপর পড়ে গেইটটি বিদ্যুতায়িত ছিল। যে কারণে তিনটি তাজা প্রাণ মুহূর্তেই ঝড়ে গেলো।

সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তিনজনের লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের তিন নারীর

আপডেট সময় ০৫:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২