ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীবের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। তিনি বলেন, শিশুকে সুস্থ সবল হিসেবে গড়ে তোলার জন্য ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ক্যাম্পেইন যেন সুন্দরভাবে বাস্তবায়িত হয় সেদিক সজাগ থাকার থাকার আহ্বান রাখেন তিনি।

জানা গেছে, আগামী ১৫ জুন থেকে ১৯ জুন এই চারদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দান চলবে। উপজেলার ১৯৩টি কেন্দ্রে বিভিন্ন ধাপে টিকা দেওয়া হবে এবং ৩৮৬ জন স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রমের অংশ গ্রহণ করবে ।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি খাদেমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২