ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নরুন্দিতে এক ছাত্রকে পাশবিক নির্যাতন, ছাত্রের প্রেমিকার বাবা আটক

জামালপুরে পাশবিক নির্যাতনের শিকার গুরুতর আহত স্কুলছাত্র। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে তার প্রেমিকার বাবা ও তার লোকজন পাশবিক কায়দায় নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে জিআই তার ও কাঠ দিয়ে পিটিয়ে মাথা, পীঠ ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জুন রাতভর উপজেলার নরুন্দি রেলস্টেশন এলাকায় প্রেমিকার বাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ছাত্র নরুন্দি নয়াপাড়া গ্রামের ফল ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। তার প্রেমিকার বাবা কোহিনূর হোসেনকে আটক করেছে পুলিশ।

নির্মম নির্যাতনের শিকার ওই ছাত্র বাংলারচিঠিডটকমকে জানায়, সে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। প্রায় এক বছর ধরে একই শিক্ষা প্রতিষ্ঠানের একই শ্রেণির এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ৫ জুন রাত ৯টার দিকে ফোন পেয়ে নরুন্দি রেলস্টেশন এলাকায় প্রেমিকার বাসার কাছে দেখা করতে যায় ওই ছাত্র। এ সময় মুখোশপরা তিনজন যুবক তাকে জোর করে ধরে প্রেমিকার বাসায় নিয়ে যায়। সেখানে তার প্রেমিকার বাবা কোহিনূর হোসেন ও সহোদর ভাই মনি কাঠের চেয়ার ভেঙে ভাঙা কাঠ দিয়ে এবং জিআই তার দিয়ে তার মাথা, পীঠ, দুই বাহু, দুই পা এবং পায়ের তলায় বেদম পিটুনি দিয়ে মারাত্মক জখম করে দেন।

তাকে নির্যাতনের একপর্যায়ে ৬ জুন ভোররাত চারটার দিকে তার প্রেমিকা ঘরের অন্য কক্ষে চিৎকার করে আত্মহত্যার চেষ্টা চালালে তার বাবা ও ভাই তার প্রেমিককে নির্যাতন করা বন্ধ করে। খবর পেয়ে স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ৬ জুন ভোরে ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রের তথ্যের ভিত্তিতে ওই ছাত্রীর বাবা কোহিনূর হোসেনকে আটক করেছে পুলিশ।

এদিকে নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা জাকির হোসেন বাদী হয়ে ছেলেকে পাশবিক কায়দায় নির্যাতনের অভিযোগে তার ছেলের প্রেমিকার বাবা কোহিনূর হোসেন ও ভাই মনিসহ অজ্ঞাত পরিচয়ের আরো কয়েকজনকে আসামি করে ৬ জুন দুপুরে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জাকির হোসেন তার ছেলেকে নির্যাতনের ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, নরুন্দিতে অষ্টম শ্রেণির একছাত্রকে রাতভর নির্মমভাবে নির্যাতনের ঘটনায় ওই ছাত্রের প্রেমিকার বাবা কোহিনূর হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অন্যান্য নির্যাতনকারীদেরকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা জাকির হোসেনের অভিযোগ গ্রহণ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নরুন্দিতে এক ছাত্রকে পাশবিক নির্যাতন, ছাত্রের প্রেমিকার বাবা আটক

আপডেট সময় ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২