ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণে বাধা নেই

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ স্থগিত হয়ে যাওয়া আদেশটি খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শপথ গ্রহণের আদেশ দেন সেই সাথে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। এর ফলে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণে আর কোন বাধা রইল না।

আপিল বিভাগের শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার অনিক আর হক, সহযোগিতা করেন ব্যারিস্টার সামিউল ইসলাম জুয়েল ও আইনজীবী রাফসান আলভি। অপর পক্ষে শুনানি করেন আইনজীবী খোরশেদ আলম খাঁন।

সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাইদুজ্জামান খান (নৌকা) ৫ হাজার ৬৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ২ হাজার ভোট।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণে বাধা নেই

আপডেট সময় ০৬:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২