ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ওমিক্রনের দুটি উপধরনের কারণে দক্ষিণ আফ্রিকায় করোনা বাড়ছে : ডব্লিওএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ আফ্রিকায় করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার জন্যে ওমিক্রনের দুটি উপধরনকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ডব্লিওএইচও।

একইসঙ্গে সংস্থাটি ভাইরাসের মিউটেশান এবং ছড়িয়ে পড়া পর্যবেক্ষণে পরীক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার বলেন, দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানী যারা ওমিক্রন প্রথম শনাক্ত করেছিলেন তারা আরো দুটি উপধরন চিহ্নিত করেছেন । ধরন দুটি হলো বিএফোর এবং বিএফাইভ। এ দুটি ধরনের কারণে দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে।তিনি আরো বলেন, তবে এ দুটি ধরন আগের অন্যান্য উপধরনের তুলনায় আরো মারাত্মক কিনা তা এখনই বলা সম্ভব নয়।

তিনি জানান, আগের তথ্যমতে টিকা করোনার তীব্রতা ও মৃত্যুর বিরুদ্ধে এখনও সুরক্ষা দিচ্ছে।

করোনার ওমিক্রন ধরন প্রথম দক্ষিণ আফ্রিকায় গত নভেম্বরে শনাক্ত হয়। এটি তীব্র সংক্রামক হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

সরকারি হিসেবে দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩৮ লাখ লোক করোনায় সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ১ লাখেরও বেশি লোক।

বিশ্বে করোনায় যে কটি দেশ পর্যুদস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা তার একটি।

এদিকে করোনা নিয়ন্ত্রণে টেডরস টিকা নেয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া। একইসঙ্গে প্রয়োজন গণপরীক্ষা এবং সামাজিক পদক্ষেপ গ্রহণ।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ওমিক্রনের দুটি উপধরনের কারণে দক্ষিণ আফ্রিকায় করোনা বাড়ছে : ডব্লিওএইচও

আপডেট সময় ০৬:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২