ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দ্বিতীয়বারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

২৯ এপ্রিল ভোরে তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সুখবর জানিয়েছেন তাসকিন।

নিজের ফেসবুক প্রোফাইল এক বার্তায় ২৭ বছর বয়সী তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১৭ সালের ১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাসকিন-নাঈমা। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম তাসফিন আহমেদ রিহান।

বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তাসকিন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে প্রধান ভূমিকা রেখেছেন এ তারকা পেসার । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তাসকিন। ফলে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

আপডেট সময় ০৫:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২