ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকার মাটিতেই হবে এশিয়া কাপ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলংকার মাটিতেই আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।

এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে শ্রীলংকা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লংকানরা। অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিধ্বস্ত দ্বীপ রাষ্ট্রটি।

দেশে চলমান সমস্যার কারনে এ বছরের এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে এসএলসি।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র বলছে, দেশের খারাপ পরিস্থিতির কারনে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে এসএলসির। এজন্য এসিসি থেকে একটি আলটিমেটামও পেয়েছে এসএলসি। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে আদৌ, এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না এসএলসি।

তবে যত সমস্যাই থাকুক না কেন, আগামী এশিয়া কাপ শ্রীলংকার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন।

শ্রীলংকার সংবাদমাধ্যমকে মোহন বলেন, ‘আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এবং এটিই চুড়ান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সড়ে যাওয়ার কোন সুযোগ নেই।’

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারও এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ।

তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদি এসিসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

শ্রীলংকার মাটিতেই হবে এশিয়া কাপ

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২