ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী ইউএনও অফিসে অগ্নিকাণ্ড, ফাইল পুড়ে ছাই

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭ টায় সরিষাবাড়ী উপজেলার পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।

সরিষাবাড়ী ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল ৭.১২টায় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের রুমটি জ্বলছিল, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি। খবর পেয়ে জেলা প্রশাসক মোর্শেদা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ী ইউএনও অফিসে অগ্নিকাণ্ড, ফাইল পুড়ে ছাই

আপডেট সময় ০৭:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২