ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মরহুম আলী আকবরের পরিবারের পুনর্বাসনে জামালপুর জেলা প্রশাসন

মরহুম আলী আকবরের স্ত্রী মর্জিনার হাতে অটোরিক্সা হস্তান্তর করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্প্রতি পরিবারের ১৪ বছর বয়সী মেয়ের অবাঞ্ছিত সন্তান প্রসব ও নিখোঁজ হবার ঘটনা, সামাজিক লাঞ্ছনা এবং অধিক সন্তানের কারণে সংসারে অভাব অনটন সহ্য করতে না পেরে গত ৮ এপ্রিল আত্মহত্যা করে আলী আকবর। পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলী আকবরের বিপদাপন্ন পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে জেলা প্রশাসক মুর্শেদা জামান মরহুম আলী আকবরের স্ত্রী মর্জিনার হাতে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের একটি অটোরিক্সা হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লরেন্স লিটুস চিরান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, রামনগরের বাসিন্দা হারুন অর রশিদ, আলী আকবরের ছোট ভাই আলিফ প্রমুখ। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে দুটি ছাগী এবং পুলিশ সুপার নাছির উদ্দিন আহমদের পক্ষ থেকে একটি বকনা গরু বিতরণ করা হয়।

মরহুম আলী আকবরের পরিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অটোরিক্সা গ্রহণ করে।ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ দুই বছর আগে দিনমজুর মরহুম আলী আকবরের স্ত্রীর জমজ সন্তান বিক্রি করে দেয় অভাবী স্বামী। সন্তান হারিয়ে স্ত্রীর আহাজারির খবর পেয়ে সদর থানা পুলিশের সহায়তায় বিক্রি হয়ে যাওয়া নবজাতক সন্তানদের উদ্ধার করে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু মায়ের কোলে ফেরত দেন। এ ঘটনার খবর শোনে তৎকালিন জেলা প্রশাসক এনামুল হক মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি পাকা ঘর নির্মাণ করে দেন।

জেলা প্রশাসক মুর্শেদা জামানের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আলী আকবরের দুই এতিম ছেলেকে সরকারি শিশু পরিবারের নিবাসী হিসেবে রাখা হয়। অপর একটি ছেলেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানা যায়।

অটোরিক্সা পেয়ে আলী আকবরের বিধবা স্ত্রী মর্জিনা বেগম আবেগ আপ্লুত হয়ে জেলা প্রশাসক ও তার পুনর্বাসনের কাজে যারা সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মরহুম আলী আকবরের পরিবারের পুনর্বাসনে জামালপুর জেলা প্রশাসন

আপডেট সময় ০৭:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২