ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। ২ এপ্রিল দুপুরের দিকে শহরের কালীঘাট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা।

লিখিত অভিযোগে বীরমুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা বলেন, শহরের কালীঘাটের ৪.৫৬ শতাংশ জমিতে পূর্বপুরুষ থেকে তারা বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবত প্রতিবেশী আরিফ বেকারীর স্বত্তাধিকারী হানিফ উদ্দিন এবং আনন্দ বেকারীর স্বত্তাধিকারী জোবায়ের হোসেন এই জমি দখলের চেষ্টা করে আসছে। ইতিমধ্যে ১ শতাংশ জমি দখল হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বাকিটুকুও দখলের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এই জমি উদ্ধার ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা চান বীরমুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা।

অভিযোগ প্রসঙ্গে আরিফ বেকারীর স্বত্তাধিকারী হানিফ উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা শ্যামসুন্দর বর্মা যা অভিযোগ করেছেন তা সবই মিথ্যা, বানোয়াট। আমি আমার জায়গাতে কাজ করছি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২