ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ৭১ এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা

জামালপুরে ৭১এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জামালপুরে ব্যতিক্রম আয়োজন করে মুক্তিসংগ্রাম যাদুঘর। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রীদের নিয়ে ‘শোক থেকে শক্তি’ অদম্য পদযাত্রার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশন ও ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।

বেলটিয়া শহীদ খুররম স্মৃতি স্তম্ব থেকে পদযাত্রা শুরু হয়ে ১৯৭১ এর বধ্যভূমি পিটিআই, শশ্মান ঘাট, সাধনা ঔষধালয়, চাঁপাতলা ঘাট, সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল এবং ফৌতি গোরস্তান এসে শেষ হয়। প্রতিটি বধ্যভূমিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য ৭১ এর পাক হানাদার ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলসামসদের বাঙ্গালীদের ওপর বর্বর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থী ও উপস্থিত সুধীদের মাঝে শোকাবহ আবহের সৃষ্টি করে।

ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রবীন সাংবাদিক ও মুক্তিসংগ্রাম যাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, কবি আলী জহির, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার ও ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ৭১ এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা

আপডেট সময় ০৭:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২