ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জমে উঠেছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ৮দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা জমে উঠেছে। প্রতিদিনি হাজারো দর্শক বিভিন্ন দপ্তরের উপস্থাপন চিত্র দর্শন করে আনন্দ উপভোগ করছে।

সারাদেশের ন্যায় ইসলামপুরে উপজেলা প্রশাসন ৮দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা আয়োজন করেছে। ১৭ মার্চ বিকালে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: তানভীর হাসান রুমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত এই মেলায় উপজেলা প্রশাসন, এনজিও, মিডিয়াসহ ৫৪টি স্টল রয়েছে।

২২ মার্চ বিকালে স্টলটি পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু: তানভীর হাসান রুমান। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, গণমাধ্যমকর্মীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইসলামপুর, উপজেলা প্রকৌশলী, কৃষি অফিস, মৎস্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে জমে উঠেছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

আপডেট সময় ০৫:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২