ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে রিভলবারসহ অপহরণ চেষ্টাকারী সন্ত্রাসী আটক

অস্ত্রসহ আটক দুলাল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকা থেকে একটি চীনা রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ।

১৪ মার্চ রাত আটটায় জামালপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ইসলামপুর পৌর এলাকার এক নারীর সাথে প্রায় তিন বছর যাবত সম্পর্ক চলছিল দুলালের। অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসী দুলাল।

প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

অপহরণের চেষ্টার ঘটনা এলাকাবাসী পুলিশে ফোন করলে ইসলামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার নেতৃত্বে ওসি (তদন্ত) কবির হোসেন, এসআই মাহমুদুল হক মোড়লসহ পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চীনা রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেনকে গ্রেপ্তার করে।

দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে বলে জানা গেছে।

দুলাল হোসেনের বিরুদ্ধে ইসলামপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে রিভলবারসহ অপহরণ চেষ্টাকারী সন্ত্রাসী আটক

আপডেট সময় ০৯:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২