ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

‘পাঁচজন ফেরেস্তা দিয়ে কমিশন করেও লাভ নাই’

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: গদিতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে, পাঁচজন ফেরেস্তা দিয়ে কমিশন করেও কোন লাভ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ২ মার্চ বিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সভার আগে শেরপুরের গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, সার্চ কমিটির ধারাবাহিকতায় আমরা একটি নির্বাচন কমিশন লক্ষ্য করছি। এটা একেবারেই জনগণের সাথে তামাশা। কারণ ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক দেখেছি। এই সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না। গদিতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে, পাঁচজন ফেরেস্তা দিয়ে কমিশন করেও কোন লাভ নাই।

তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আন্দোলনের মধ্যেই আছি। গত ১৩ বছর ধরে আমরা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। এখন জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে সেটা কেনো ? কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তেল, গ্যাস, পানির মূল্যে বৃদ্ধি। অর্থাৎ জনসম্পৃক্ত যে ইস্যু, সেখানেই আমরা আছি। এই শান্তিপূর্ণ আন্দোলনেও পটুয়াখালী ও নাটোরে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে।

আওয়ামী লীগ আমলের ৭৩ থেকে ২০১৮ সালের কোন নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে সংরক্ষিত নারী আসনের এই এমপি বলেন, এই দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আ.লীগের অধীনে দেশের কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।

পরে তিনি শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

‘পাঁচজন ফেরেস্তা দিয়ে কমিশন করেও লাভ নাই’

আপডেট সময় ০৮:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২