জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
৩০ সেপ্টেম্বর, বুধবার উপজেলার কুলকান্দি টি কে সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ডাকাতর কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।

এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী, ডাক্তার সাদমান ভূইয়া, ডাক্তার বিজিতা শর্মা ক্রমা, টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজকেররা জানান, ১১ জন মেডিক্যাল টিমের সহায়তায় বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে উপজেলার দুর্গম যমুনা বেস্টিত অঞ্চলের এক হাজার দরিদ্র অসহায় মানুষের চোখের চিকিৎসা দেওয়া হয়।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















