ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ইমামের খড়ের স্তূপ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা করে খড়ের স্তূপের আগুন নেভাতে সক্ষম হন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৮ ফেব্রুয়ারি গভীর রাতে গরুর খাদ্য খড়ের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাধুরপাড়া ইউনিয়নের মাঝে পাড়া গ্রামের বাসিন্দা ইমাম ও পল্লী চিকিৎসক নুরুল ইসলাম নুরনবী মোল্লার বাড়িতে এঘটনা ঘটে।

জানা গেছে, মাঝের পাড়া গ্রামের পল্লী চিকিৎসক ও ইমাম নুরনবী মোল্লার খড়ের স্তূপ (পালা) ওই দিন রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আগুনে পোড়া গন্ধ পেয়ে নুরনবী মোল্লার ভাই নুর আলম বাইরে এসে খড়ের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে না এলে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন।

এবিষয়ে ইমাম নুরনবী মোল্লা জানান, ২০ হাজার টাকার খড় কিনে ও নিজের আবাদের জমির খড় মিলে পালা দেওয়া হয়। পূর্ব শত্রæতার জের ধরে কেউ এঘটনা ঘটাতে পারে। তিনি এর বিচার দাবি করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ইমামের খড়ের স্তূপ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২