ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দিল্লিতে ৭ ফেব্রুয়ারি স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দিল্লিতে কোভিড-১৯-এর সংক্রমণ হ্রাসের পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। নার্সারি থেকে সকল ক্লাসের জন্য স্কুলগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। কিছু বিধিনিষেধসহ জিমনেসিয়াম চালু রাখা যাবে। গাড়িতে একা ভ্রমণকারী চালকদের মুখোশ পরা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে, রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে কারফিউ চলবে।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) ৭ ফেব্রুয়ারি থেকে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের জন্য স্কুলগুলির পাশাপাশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইন ব্রিফিংকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘোষণা করেছেন, ১৪ ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক্লাস পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কিছু বিধিনিষেধ পালন সাপেক্ষে জিমগুলিকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

তারা বলেছেন, যানবাহনে চালক একা থাকলে মাস্ক পরা থেকে অব্যাহতি পাবেন। এছাড়া, শতভাগ উপস্থিতিসহ অফিসগুলো পুনরায় চালু করার অনুমোদন দেওয়া হয়েছে।

তারা আরো জানিয়েছেন যে, কোভিড পজিটিভ সনাক্ত হার হ্রাস পাওয়ার ফলে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ইনস্টিটিউটগুলিকে বিধি অনুসরণ এবং কোভিড সংক্রান্ত আচরণ কঠোরভাবে মেনে চলা সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৯-১২ শ্রেণির জন্য পর্যায়ক্রমে স্কুলগুলি আবার খোলা হবে। তারা জানান, যেসব শিক্ষক টিকা গ্রহণ করেননি তাদের ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

দিল্লিতে ৭ ফেব্রুয়ারি স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে

আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২