ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হারানো হাঁস খুঁজতে গিয়ে নদীতে নিখোঁজ বৃদ্ধ

সরিষাবাড়ীতে হারানো হাঁস খুঁজতে গিয়ে নদীতে নিখোঁজ হন এক বৃদ্ধ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হারানো হাঁস খুঁজতে গিয়ে নদীর পানিতে পড়ে লতিফুর রহমান (৬০) নামে এক হাঁস ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

২৬ জানুয়ারি বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সুবর্ণখালী নদীতে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরিরা তার সন্ধানে অভিযান পরিচালনা করছিল। লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন জানান, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছিলেন। এসময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনি পানিতে নামেন। এরপর তিনি আর উঠে আসেন নি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ জানান, খবর পেয়ে জামালপুরের ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নেমে অভিযান পরিচালনা করছে।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান মেলেনি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে হারানো হাঁস খুঁজতে গিয়ে নদীতে নিখোঁজ বৃদ্ধ

আপডেট সময় ১১:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২