ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিউজিল্যান্ডে ঐতিহাসিক একটি জয়ের পর ১৫ জানুয়ারি ঢাকা ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসি জয় পেয়েছে টাইগাররা।

একই সাথে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দুই ম্যাচের সিরিজ সমতায় রেখে শেষ করেছে বাংলাদেশ দল। দেশটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল।

দ্বিতীয় ইনিংসে ফাস্ট বোলার এবাদত হোসেনের ৪৬ রানে ৬ উইকেট শিকারের সুবাদে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

এর আগে শ্রীলংকায় একটি টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০০৯ সালে দ্বিতীয় সারির ক্যারিবিয় দলে বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।

২০১০ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার কোন দল হিসেবে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এ ছাড়া দেশের মাটিতে নিউজিল্যান্ডের ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙ্গেছে টাইগাররা।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম দুই দিন আগেই দেশে ফিরেছে। দলের বাকি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ ফিরেছে আজ।

দেশে ফিরে এবার ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া আসন্ন বিপিএলে ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটাররা।

বিপিএল শেষে আগামী ফেব্রুয়ারি-মার্চে নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। আফগান সিরিজের দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। প্রায় পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঢাকা ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় ১০:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২