ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কোহলির শাস্তি চান ভন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গতকাল শেষ হওয়া কেপ টাউন টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের লেগ বিফোর আউট না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ‘স্টাম্পের মাইকে’ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি-লোকেশ রাহুল ও রবীচন্দ্রন অশ্বিন।

স্টাম্পের মাইকে ক্ষোভ প্রকাশের ধরনটা মোটেও ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। কোহলির শাস্তি চান ভন।

হোবার্টে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। সেখানে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সময় পার করছেন ভন। তার মাঝেই কেপ টাউনে কোহলিদের এমন কান্ড চোখে পড়েছে তার। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে কোহলির শাস্তি চান ভন।

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসকে ভন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতীয়দের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। যে কোন সিদ্ধান্ত কখনো পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। তাদের মনে হয়েছে এটা তাদের পক্ষে যাওয়া উচিত ছিল। বিরাট কোহলি ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু তার এমন আরচরণ গ্রহনযোগ্য নয়। টেস্ট ক্রিকেটে এমন আচরণ ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘আইসিসিকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। স্টাম্প মাইক্রোফোনে অশ্বিন ও ভারতীয় অধিনায়ক যা করেছে, সেটা কোনভাবেই মেনে নেয়া যায়না।’

কোহলির শাস্তির বিষয়ে ভন বলেন, একজন অধিনায়ক হিসেবে তার এমন আচরণ মেনে নেয়া যায়না। তার জরিমানা হওয়া উচিত, সম্ভব হলে নিষেধাজ্ঞা দেয়া উচিত। একজন অধিনায়ক হিসেবে একটা আন্তর্জাতিক ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না।’

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দেয় ভারত। তৃতীয় দিন সেই টার্গেটে ব্যাট হাতে নেমে ২১তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^ন। সেই আবেদনে সাড়া দিয়ে আউট দেন দক্ষিণ আফ্রিকার অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস।

এতে রিভিউ নেন এলগার। রিভিউতে দেখা যায় বল উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছে। অথচ বল নিচের দিকেই ছিলো। কিন্তু টিভির সেই রিপ্লে দেখে এবং থার্ড আম্পায়ার আউট বাতিল করলে ক্ষোভে ফুঁসে উঠেন কোহলির দল।

স্টাম্প মাইকের কাছে গিয়ে ঝুঁকে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভাল খেললে। শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সবসময় লোককে ধরতে চাইছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কোহলির শাস্তি চান ভন

আপডেট সময় ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২