ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভারতের স্বপ্নভঙ্গ; সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। আজ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচ ১১৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলো ভারত। কিন্তু দ্বিতীয়টি ৭ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছিলো দক্ষিণ আফ্রিকা। আর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ ছিলো ভারতের। কিন্তু সেটি হতে দেয়নি প্রোটিয়ারা।

কেপ টাউন টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় দিন ২১২ রানের টার্গেট দেয় ভারত। দিন শেষে ২ উইকেটে ১০১ রান তুলে জয়ের পথ অনেকটাই সহজ করে রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। বাকী দু’দিনের ৮ উইকেট হাতে নিয়ে ১১১ রানের দরকার ছিলো প্রোটিয়াদের।

৪৮ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে ৮২ রানের দারুন এক ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন কিগান পিটারসেন। ১১৩ বলে ১০টি চার মারেন পিটারসেন।

পিটারসেন যখন ফিরেন তখন দক্ষিণ আফ্রিকার জিততে প্রয়োজন ছিলো ৫৭ রান। বাকী কাজটুকু সাড়েন রাসি ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। ১০৫ বল খেলে প্রয়োজনীয় রান তুলে দলের জয় নিশ্চিত করেন ডুসেন ও বাভুমা।

ডুসেন ৪১ ও বাভুমা ৩২ রানে অপরাজিত ছিলেন। ভারতের বুমরাহ-সামি ও শারদুল ১টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার পিটারসেন।

আগামী ১৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভারতের স্বপ্নভঙ্গ; সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৭:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২