ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেটের তালিকায় বকশীগঞ্জের ছামির সাত্তার!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবীদের তালিকায় স্থান পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জের ব্যারিস্টার ছামির সাত্তার।

৩০ ডিসেম্বর সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) বিষয়ে প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে প্রত্যেক সদস্য স্বতন্ত্র মতামত তুলে ধরেন। ওই সভায় ১৭৭ জন বিজ্ঞ আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাদের তালিকা প্রকাশ করা হয়।

১৭৭ জন তালিকাভুক্ত আইনজীবীর মধ্যে বকশীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার ছামির সাত্তার রয়েছেন। তার সিরিয়াল নম্বর ১৩৭।

এদিকে আপীল বিভাগের অ্যাডভোকেটের তালিকায় সাবেক মন্ত্রী এম এ ছাত্তারের একমাত্র ছেলে ব্যারিস্টার ছামির সাত্তারের নাম স্থান পাওয়ায় বকশীগঞ্জ উপজেলায় খুশির আমেজ বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেটের তালিকায় বকশীগঞ্জের ছামির সাত্তার!

আপডেট সময় ০৩:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২