ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারে আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা করেছে দেশটির সেনা সদস্যরা। দেশটিতে দ্বন্দ্ব সংঘাতে বিধ্বস্ত কায়া রাজ্যে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারী ও শিশুসহ ৩৫ জনকে পুড়িয়ে মারার অভিযোগ আসার পরপরই সংস্থাটি তাদের কর্মী নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। পরে তারা নিশ্চিত হয় ওই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নিখোঁজ ওই দুই কর্মী। খবর দ্য গার্ডিয়ান’র।

সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার সৈন্যরা তাদের গাড়ি রোধ করে তাদের আটক করে। এরপর হত্যাকাণ্ড চালানোর পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুরাও। তবে মিয়ানমারের সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

সেভ দ্য চিলড্রেন আরও জানায়, তাদের ওই দুই কর্মী নতুন কাজে যোগ দিয়েছেন। তারা বাচ্চাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। সেদিন কাজ সেরে তারা ছুটিতে বাড়ি ফিরছিলেন।

এদিকে, দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সূচি ১১ মাস ধরে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুনীর্তি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মিয়ানমারের আদালতে চলছে বিচার কার্যক্রম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা

আপডেট সময় ০১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১