ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ভারতে প্রবেশের ক্ষেত্রে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারত সেদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করেছে যাতে বাংলাদেশী নাগরিকরা ৩০ নভেম্বর থেকে বিমানবন্দরে পৌঁছার পর অতিরিক্ত কোন ব্যবস্থা গ্রহণ করা ছাড়াই সেদেশে প্রবেশ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ৩০ নভেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন অবহিত করেছে যে, ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে।’

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কোভিড-১৯ টেস্ট করার পর এবং বিমানবন্দরে অন এ্যারাইভ্যাল যাত্রীদের ক্ষেত্রে বাড়তি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যমান তাদের তালিকা বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে।

হাইকমিশন আরো জানিয়েছে, ভারতে প্রবেশের জন্য অন এ্যারাইভাল যাত্রীদের ক্ষেত্রে যেসব দেশের জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশসমূহ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিংগাপুর, হংকং ও ইজরাইল।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে প্রবেশের ক্ষেত্রে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার

আপডেট সময় ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১