ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইতালিতে করোনার নতুন ধরন শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইতালিতে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দেশটি ২৭ নভেম্বর এ কথা জানায়।

মোজাম্বিক থেকে সফর করে আসা এক ব্যক্তির শরীরে এ ধরনটি শনাক্ত হয়।

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, মোজাম্বিক থেকে আসা ওই রোগীর নমুনা একটি শীর্ষ ল্যাবরোটরিতে পরীক্ষা করা হয়। তবে ওই রোগী এবং তার পরিবার ভালো আছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কামপানিয়ায় থাকা তার পরিবারের কোন সদস্য আক্রান্ত হয়েছে কিনা তা শিগগিরই দেখা হবে।

করোনার নতুন ধরন শনাক্তের পর ইতালি ইতোমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ভাইরাসে বিশ্বের যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

গত কয়েকদিন ধরে ইতালিতে দৈনিক ১০ হাজারেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইতালিতে করোনার নতুন ধরন শনাক্ত

আপডেট সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১