ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৪ বছর পর পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিনটি করে টেস্ট, ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে অসিরা।

টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ৩ মার্চ থেকে করাচিতে শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে যথাক্রমে ১২ ও ২১ মার্চ। শেষ দুই টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ও লাহোরে। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজগুলো হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। এটি বিশ্বকাপ সুপার লিগের অর্ন্তভুক্ত। ৫ এপ্রিল হবে একমাত্র টি-টোয়েন্টি। সাদা বলের সবগুলো ম্যাচ হবে লাহোরে।

অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ব্যক্তিগত দিক থেকে এটা আমার জন্য অনেক আনন্দের, এখানে তিনটি টেস্ট ম্যাচও হবে। প্রায় ২৪ বছর পর তারা আমাদের দেশে আসবে, এটা দর্শকদের জন্যও বড় পাওয়া।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি জানান, প্রয়োজনীয় অপারেশন্স, লজিস্টিকস, নিরাপত্তা ও কোভিড-১৯ প্রটোকল চূড়ান্ত করতে দ্রুত পিসিবির সাথে কাজ করা হবে।

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো অসিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো অস্ট্রেলিয়া।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলো নিরাপত্তা শঙ্কার পাকিস্তান সফর থেকে নিজেদের বিরত রাখে। তবে ২০১৫ সালে জিম্বাবুয়েকে দিয়ে আবারো নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ শুরু করে পাকিস্তান। এরপর ধীরে-ধীরে বেশক’টি দল পাকিস্তান সফর করা শুরু করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ বছর পর পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১