ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ৬ নভেম্বর আবু ধাবিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারে সুখবর পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। এই বিশ্বকাপের মত বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে।

আইসিসি আগেই নিয়ম করে দিয়েছিলো যে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে হলে আগামী ১৫ নভেম্বরের পর্যন্ত টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। শীর্ষ আটের বাইরে যারা থাকবে তারা প্রথম পর্ব খেলবে।

৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের হারে র্যাং কিংয়ে অষ্টমস্থানে উঠেছে বাংলাদেশ। তাদের রেটিং ২৩২।

বিশ্বকাপ শুরুর আগে র্যাং কিংয়ের ছয় নম্বরে ছিলো বাংলাদেশ। কিন্তু এবারের বিশ্বকাপে আট ম্যাচ খেলে ছয়টিতে হেরে ২৩৪ পয়েন্ট নিয়ে নবমস্থানে নেমে গিয়েছিলো বাংলাদেশ। ২৩৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২৩৪ রেটিং নিয়ে সাতে ছিলো আফগানিস্তান। আর ২৩২ রেটিং নিয়ে ভগ্নাংশের হিসেবে দশমস্থানে ছিলো শ্রীলংকা।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ। ২২৬ রেটিং নিয়ে দশমস্থানে নেমে গেল ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং নিয়ে নবমস্থানে উঠলো শ্রীলংকা। প্রথম আট দলের বাইরে থাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে হবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজকে। পরের বিশ্বকাপের প্রথম পর্বে খেলতে হবে নামিবিয়া ও স্কটল্যান্ডকেও।

আগামী বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা দল গুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

দু’বছরে দু’টি বিশ্বকাপ হওয়ায় সুপার টুয়েলভের দল বাছাইয়ের জন্য র্যাং কিং প্রক্রিয়া বেছে নেয় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১